ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে মধুমতি নদী ভাঙ্গনে মাদ্রাসা ছাত্রদের বিশেষ মোনাজাত, ৫ গ্রামের মানুষের চোখে পানি


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৬:৪০

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর , বকসিপুর , জারজরনগর, বিজয় নগর, চরকসুন্দি এই পাঁচ গ্রামের মানুষ মধুমতি নদীর ভাঙ্গনের থেকে রক্ষা পেতে দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে জন্মস্থান আর বিভিন্ন স্থাপনাকে রক্ষা করতে করছেন বিশেষ মোনাজাতের ব্যবস্থা নানা অফিসে এলাকার মানুষ ঘুরে ঘুরে ভাঙ্গনের হাত থেকে কোন প্রকার প্রতিকার না পেয়ে এই নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসি স্থানীয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন গয়েশপুর মুসলীহুল  উম্মাহ্ কওমী  মাদ্রাসার মাওলানা ইয়াসির আরাফাত। এতে অংশ নেন য়েশপুর মুসলীহুল  উম্মাহ্ কওমী  মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ ভাঙ্গন কবলিত ৫ গ্রামের বিপুল সংখ্যক মানুষ।

এ মোনাজাতে অংশ নিয়ে আকবর মন্ডল,  নজরুল  ইসলাম, বাহের ফকির, গয়েশপুর মুসলীহুল  উম্মাহ্ কওমী  মাদ্রাসার  তাওহীদুল ইসলাম বলেন, নদীর পানি কমার সাথে সাথে প্রায় ১৫দিন ধরে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে এত করে প্রতিদিনই কৃষি জমি ভেঙ্গে পড়েছে। আরো ভাঙ্গন ঝুকিতে রয়েছে কৃষি জমি, বাড়ি, স্কুল, মাদ্রাসা ও মসজিদ।

এলাকাবাসি আরো জানান ইতিমধ্যে ওই গ্রামগুলোর ২০টি বাড়ি ও অনেক কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি হাই স্কুল, ৭টি মসজিদ, ১টি মাদ্রাসাসহ অসংখ্য স্থাপনা। এলাকাবাসি যথাযথ কতর্ৃপক্ষের কাছে নদী ভাঙ্গনরোধে বাঁধ ণির্মানের জোর দাবি জানিয়ে আশুহস্তক্ষেপ কামনা করেন।

এ  ব্যপারে  কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী বলেন আমি এই গ্রামগুলো  ও কৃষিজমি এবং ঘরবাড়ী মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান গুলো রক্ষার্থে  ইতমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযেগ করেছি। নদী ভাঙ্গনরোধের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার জানান আমরা বিষয়ে উপরোন্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি।

T.A.S / T.A.S

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ