ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে জয়পুরহাটে প্রশাসনের ১৪৪ ধারা জারি


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৭:৫৯

জয়পুরহাট পৌর শহরের  একই স্থানে একই সময়ে  বিএনপির দুই গ্রুপের সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করেছে জয়পুরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  ১ নভেম্বর সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত পুরো সদর উপজেলায় ১৪৪ ধারা  জারি থাকবে। এই আইনের আওতায়  সকল প্রকার সভা সমাবেশ,মিছিল,গণজমায়েত, মাইক ব্যবহার ও সকল প্রকার দেশীয় আগ্নেআস্ত্র যেমনঃ দা,হাসুয়া,লাঠিসোটা ইত্যাদি বহন ও সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যাক্তির অবস্থান বা চলাফেরা  সম্পূর্ণ  নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। 

১ নভেম্বর পৌর শহরের নতুনহাট এলাকায় শহর ও সদর থানা বিএনপির সম্মেলন ডেকেছে জয়পুরহাট জেলা বিএনপি। একই স্থানে এক সময়ে বিএনপির অন্য গ্রুপ সম্মেলন ডাকায় আইন শৃঙ্খলার অবনতি ও জানমালের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, একই স্থানে এক সময়ে বিএনপির দুই গ্রুপের সম্মেলন কে ঘিরে আইন শৃঙ্খলার অবনতি ও জানমালের নিরাপত্তার জন্য সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করাহয়েছে।

T.A.S / T.A.S

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড