ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১:৯

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ আওতাধীন, বড়াইগ্রাম ভবানীপুর কৃষি খামারের কর্মকর্তা মোঃ মাহবুব ইসলামের বিরুদ্ধে সড়ক বিভাগের রাস্তার পাশে থাকা ৫০টিরও বেশি গাছের ডালপালা কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাহবুব ইসলামের সাথে কথা বললে তিনি দাবি করেন যে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে তিনি গাছের ডালপালা কেটেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত অনুমতি বা তথ্যপ্রমাণ দিতে পারেননি।

এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছের ডালপালা কাটার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং তারা দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত