কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ প্রান্তিক গ্রুপের বিরুদ্ধে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নদীপাড়ের একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রান্তিক গ্রুপ নামে একটি শিপ বিল্ডিং এন্ড রিপেয়ার কোম্পানির বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছে এলাকার শতশত লোকজন। তাঁদেরকে প্রায় দেড় কিলোমিটার ঘুরে নদীপাড়ে আসা–যাওয়া করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘটনাটি ঘটেছে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৯ নম্বর ওয়ার্ড মুইন্না গোষ্ঠির এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা ও সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মাহমুদুল হক সুমন।
ঘটনা সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে কর্ণফুলীর ইছানগর গ্রামে লোহার গেইট বসিয়ে চলাচল রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রান্তিক গ্রুপ নামের কোম্পানিটি। যদিও অভিযোগটি অস্বীকার করেন তাঁরা।
তবে স্থানীয় লোকজন জানান, অতীতে যুগ যুগ ধরে এ রাস্তা দিয়ে নদী পাড়ে লোকজন আসা যাওয়া করতো। ছিলো ছোট খাল ও চলাচলের রাস্তা। যে খাল দিয়ে মাঝিরা সাম্পান নিয়ে সওদা করে মালামাল ও লোকজন পার হতেন। কিন্তু গত কয়েক বছর ধরে কোম্পানীটি এ রাস্তা বন্ধ করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এতে এলাকায় চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশন ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যকে হুমকি ও ডেঙ্গু মশার উপদ্রব বাড়াচ্ছে বলেও জনশ্রুতি রয়েছে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ নিয়ে স্থানীয় কিছু সচেতন ছাত্র জনতার সাথে তর্ক বিতর্কে জড়ান কোম্পানির লোকজন।
এমন খবরে একই দিন বিকেলে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে এসে সমাধানের চেষ্টা করেন সহকারি কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) উজ্জ্বল কান্তি দাশ। এছাড়াও সেনাবাহিনীর টহলরত সদস্যরা, থানা পুলিশ ও এলাকার গণমান্য লোকজন উপস্থিত হন।
এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা বলেন, 'জনগণের চলাচলের সরকারি হলে কখনো রাস্তা বন্ধ করা যাবে না। তবে আমরা সরেজমিনে বিষয়টি দেখেছি। এখন সার্ভেয়ার প্রতিবেদন নেব। তারপর কোম্পানির লোকজন ও স্থানীয় জনগণের স্বার্থে যেটি ভালো হয় সেটাই বিবেচনা করব।'
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা