চট্টগ্রামে তেল সেক্টরকে অস্থিশীল করার টার্গেট সরকার বিরোধী চক্রের
চট্টগ্রামে তেল সেক্টরকে অস্থিশীল করার টার্গেট নিয়ে মাঠে নেমেছে সরকার বিরোধী একটি চক্র। চক্রটি বিপিসির অধিনে কোন কোম্পানির নিয়োগপ্রাপ্ত না, ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও তারা কোম্পানির কাছে বেতন ভাতা চাওয়া অযুক্তিক এবং অবৈধ। তাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সরকারকে যে কোন কিছুর বিনিময়ে বেকায়দায় ফেলে দেশে অস্থিতীল পরিবেশ তৈরী করা। আন্দোলনে যারা জড়িত তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের রাজনীতির সাথেও জড়িত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাবিনামার কথা বলে সরকারি বিরোধী উসকানিমূলক বিভিন্ন বক্তব্য দেন তারা। লিখিত দাবির মধ্যে চাকুরীর বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ শ্রমিক পরিচয় দিয়ে মানববন্ধন করলেও তারা প্রকৃত পক্ষে বিপিসির অধীনস্থ কোন কোম্পানির নিয়োগপ্রাপ্ত শ্রমিক না। ঠিকাদারের অধিনে নিয়োগপ্রাপ্ত হলেও অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অনিয়ম দুর্নীতি কোম্পানির মালামাল চুরির অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটিপতি বনে যাওয়ার তথ্যও রয়েছে। ভিআইপি হোটেলের মিটিং, শ্রমিকদের এক জায়গায় করার গাড়ি ভাড়াসহ যাবতীয় খরচ কে যোগান দিচ্ছে তারা এত টাকা পাচ্ছে কোথায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল), পদ্মা আয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) এবং এলপি গ্যাস লিমিটেডে (এলপিজি) অস্থায়ী, ঠিকাদারভিত্তিক এবং দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা শ্রমিকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই চাকরি স্থায়ীকরণের দাবিতে। গেল ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাসহ ৫ উপদেষ্টা ও জ্বালানি সচিব বরাবর স্মারকলিপি দিলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করে সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেনা তারা। গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় শ্রমিক এ মতবিনিময় সভা নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। তবে দাবিগুলো যৌক্তিক না হওয়ায় যমুনা অয়েল কোম্পানির সংশ্লিষ্ট কেউ আন্দোলনের সাথে নেই বলে বলে দাবি করেন। সমন্বয় কমিটির আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো.কফিল উদ্দিন, মো. ওয়াহিদুল আলম, মো. নজরুল ইসলাম ফাহিম, মো. ফয়সাল সিদ্দিক, মো. জামাল উদ্দিন, রাজিব কামাল খান তারা অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। অভিযোগ রয়েছে পদ্মা অয়েল কোম্পানির সিবিএ নেতা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ভাই নজরুল ইসলাম, পদ্মা অয়েল সিবিএ নেতা ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাছিরসহ আওয়ামী লীগের নেতারা এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে আন্দোলনের প্রধান সমন্বয়ক আলমগীর হোনেস জুয়েল বলেন, আমরা আন্দোলন করতেছি আমাদের দাবিনামা বাস্তবায়ন নিয়ে, আমাদের ব্যবহার করে স্বৈরচার সরকারের কোন এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব না। স্বৈরচারের কোন দোসরকে আমরা আশপাশেও রাখব না, তারা বিগত ১৫ বছর ধরে লুটেপুটে দেশটাকে পঙ্গু করে দিয়েছে। আমি নিজেই বিগত ৩/ ৪ বছর মেঘনা অয়েল কোম্পানির অফিসে ঢুকতে পারিনি, তারা আমাদের উপর নির্যাতন করেছে। আমার অপরাধ আমি বিএনপির রাজনীতি করি। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা বাড়লে আমাদেরও সুযোগ সুবিধা বাড়বে। আমরা চাই বৈষম্যমুক্ত একটা ব্যবস্থা চালু হউক সবাই যার যার অধিকার ফিরে পাক। আমাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না আমরা অধিকার আদায়ের আন্দোলন করতেছি।
এ বিষয়ে যমুনা অয়েল কোম্পানির ঠিকাদার মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, কোম্পানিগুলোর সাথে আমাদের চুক্তি হয় শ্রমিকদের সাথে চুক্তি হয় না, ঠিকাদাররা বাড়তি সুযোগ সুবিধা পেলে শ্রমিকরাও সুযোগ সুবিধা পাবে। ঠিকাদাররা কোম্পানির যাবতীয় শর্ত এবং আইন মেনে কাজ করে থাকেন। শ্রমিকদের আন্দোলনে আমাদের শতভাগ সমর্থন রয়েছে। তবে রাজনীতি করলেও তারা কোম্পানির বাইরে কর্মরত অবস্থায় কেউ রাজনৈতিক পরিচয় দেয়া বা থাকার সুযোগ নেই। তাদের আন্দোলনে বিগত সরকারের লোকজনের ইন্দন রয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি সঠিক না বলে দাবি করেন।
এমএসএম / এমএসএম
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
Link Copied