শালিখায় জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ
" দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরার শালিখায় জাতীয় যুব দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণেরে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) সকাল ১০টায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম,উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মুন্সী আনিচুর রহমান মিলটন,সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতে ইসলামীর যুব শ্রম বিষয়ক সহ-সভাপতি শাহিদুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান,বিএনপি নেতা মোতালেব হোসেন শিকদার, সফল উদ্যোক্তা দিলারা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এবার উপজেলাতে ৯ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক পুরুষ ও মহিলাদের ৫ লক্ষ ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থান সৃষ্টির আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল