কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১নভেম্বর)সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র ্যালির আয়োজন করা হয়। এটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সভা কক্ষে এসে শেষ হয়। সকাল ১১ টার দিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক হাসান কুতুবী, নজরুল ইসলাম, জাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজবাহ উদ্দীন। আলোচনা সভা শেষে মানবিক টিম কুতুবদিয়াকে নিবন্ধন সদন, যুব উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়। এসময় মানবিক টিম কুতুবদিয়ার পক্ষ থেকে এক বিধবা নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে মানবিক টিম ছাড়াও কুতুবদিয়া প্রতিভা ক্রীড়া সঙ্ঘ, আজম কলোনী ঝিনুক সঙ্ঘ,ইপসা ও ব্র্যাক, ছাত্র প্রতিনিধিসহ শতাধিক যুব পুরুষ ও নারী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২