বাকেরগঞ্জে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, অর্থসহ স্বর্ণালংকার লুট
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ মনিরুল হাসান শাকিলের বসত ঘরের তালা ভেঙ্গে ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ মনিরুল হাসান শাকিল চাকরির প্রয়োজনে রাজশাহীতে বসবাস করেন। তার ছোট ভাই আরজু স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। তাদের মা মাকসুদা বেগম বাড়িতে একা বসবাস করেন। মাকসুদা বেগমের চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার বিকালে ঘরের সবকটি দরজা জানালা বন্ধ করে তালা ঝুলিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাবার বাড়ীতে যায়। বাবার বাড়ি থেকে শুক্রবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে। পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমারি ও শোকেসের তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে চোরেরা।
চুরির ঘটনায় মাকসুদা বেগমের বলেন, গতকাল বাবার বাড়িতে গেছিলাম চাচাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে। সকালে বাড়ি ফিরে দেখি ঘরের তালা ভেঙ্গে চোরেরা ঘরে থাকার নগদ ৮ লাখ টাকা ও দুই পুত্রবধূর ও আমার প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ছিল আলমারি ও শোকেস ভেঙে চোরেরা সব লুট করে নিয়ে গেছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ
শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩
"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।
সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত