ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উদযাপিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৬:৪৮

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ইএসডিও'র ইডুকোর সহযোগিতায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস উদযাপিত হয়। 

উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, যুব নারী উদ্যোক্তা অনামিকা রাণী, যুব প্রশিক্ষণকারী উদ্যোক্তা সফল মৎসচাষী সাঈদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক তারেক হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় সাংবাদিকরা ও ইএসডিও'র প্রতিনিধি শরিফুল ইসলাম, ইডুকোর প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব উদ্যোক্তা, যুব নারী-পুরষ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের সনদপত্র, চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির