ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধীমান কবি অ্যাড. শাহ্ নেওয়াজ ফকির এর প্রয়াণে নাগরিক শোকসভা


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১১:২৩

ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে শোকসভা আয়োজক কমিটি এই শোকসভার আয়োজন করে।

শোকসভা আয়োজন কমিটির আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল আলম খানের সঞ্চালনায় অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর স্বরণে জীবনী পাঠ করেন শিক্ষক গোলাম মুক্তাদির।

এছাড়াও অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যাপক মতিন্দ্র সরকার, অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও কবি গোলাম মোস্তাফা, পিপি অ্যাড. আবুল হাসেম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, অ্যাড. মজিবুর রহমান মিলন, নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের অ্যাড. পিপি নুরুল  কবির রুবেল,  কবি তানভীর জাহান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাগরিক শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির ছিলেন, একজন ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক। তিনি সারা জীবন সাধারণ জনগনকে আইনী সহায়তা প্রদানের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ সম্ভব নয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির বার্ধক্যজনিত কারণে গত ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন