বাকৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
`রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন' স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দিবসটি উদযাপন করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।
দিবসটি উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে একটি আনন্দ র্যালী শুরু করে। র্যালিটি উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেআর মার্কেট হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর সংগঠনটির ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সোয়েব মীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী । এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, বাঁধন একটি অনন্য প্রতিষ্ঠান। এ সংগঠনের সদ্যসবৃন্দরা মানুষের কল্যাণ এবং জীবন রক্ষার্থে কাজ করে। নিজেরা রক্ত দান এবং রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচায়, যা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এছাড়াও এই সংগঠন শিক্ষার্থীদের দলবদ্ধ কাজ এবং প্রতিকূল পরিবেশে সমস্যা সমাধান করতে শেখায়।
T.A.S / T.A.S
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ