ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার পদত্যাগ, গরু জবাই করে ভূরিভোজ বিএনপি’র কর্মীর


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১১:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে গরু জবাই করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের বিএনপ’র এক সমর্থক।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করেন আইনুল হক। এ আয়োজনে উপজেলার প্রায় হাজারো নেতা-কর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।

আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন। তাই এবার সেই কথা রাখতে গরুর মাংসে বিরিয়ানি করে ভূরিভোজের এই আয়োজন করেন। প্রায় দুই লাখ টাকা খরচ করেছেন তিনি।

আইনুল হক আরও বলেন, আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ হলে আমি সকল বিএনপির কর্মী-সমর্থক ভাইদেরকে গরু জবাই করে খাওয়াবো। ইচ্ছা পূরণ হয়েছে।

এ দিকে তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতা-কর্মীরা সহযোগিতা করেন। জুমার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইনুলের নিমন্ত্রণে এই ভূরিজোজে অংশগ্রহণ করেন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন