পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো
পাবনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন
পাবনায় জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হয়। শুক্রবার (১ নভেম্বর) পাবনা জেলা পরিষদ মিলনায়তনে এই সুবর্ণ জয়ন্তী উৎসব’র আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম উৎসবে আলোচক হিসেবে উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি আরো মনমুগ্ধকর হয়ে ওঠে।
ইসলামী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার ম্যানেজার ও ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন রাজুর সভাপতিত্বে ও ফুলকুঁড়ি আসরের স্থানীয় পরিচালক তোফাজ্জল হোসেন তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় আসরের সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর হুমায়ুন কবির, কেন্দ্রীয় আসরের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, পাবনা টাউন গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন রিয়াজী, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম।
অতিথিরা তাদের কোমলমতি শিশুদের এই ধরণের আসরে দিতে পেরে গর্বিত উল্লেখ করে ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন। পাবনার বিভিন্ন স্কুল থেকে শিশু কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে উৎসবটি মুখরিত হয়ে ওঠে। আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতাসহ পাঁচটি প্রতিযোগিতার উৎসব ছিল। এ সব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯৪টি পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের শিশু কিশোরদের মেধা বিকাশের লক্ষ্যে ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। শিশু কিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুলকুঁড়ি আসর কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
T.A.S / T.A.S
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ