ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১১:৫২

কৃষি পণ্যের অভাবে উদ্বোধনের দিন চলে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। তবে উদ্বোধনের প্রথম দিনই কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার তেজগাঁ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

রেল বিভাগ জানিয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। বেলা সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়।

পাকশি রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানিয়েছিলেন, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা মিলবে এই ট্রেনে। প্রতিকেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে পড়বে ১ টাকা ৩০ পয়সা ও রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছবে ট্রেনটি। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও ১৫০ কেজি ডিমের খাঁচি পরিবহণ করা হয়েছে।

এই কর্মকর্তার দাবি করেছিলেন, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহণে আশানুরূপ সাড়া মেলেনি। যদিও কৃষকরা বলছেন, বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না। তবে রাজশাহীরা ব্যবসায়ী নেতারা জানিয়েছিলেন, তারা ট্রেনটি চালুর বিষয়ে তেমন কিছুই জানেন না।

বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহণে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে ট্রেনটি চালু করেছে। ট্রেনটি মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা ও শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করার কথা ছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে গেল ট্রেনটি। 

এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানাজার (ডিআরএম) নূর মোহাম্মদ বলেন, ট্রেনটি শুধুমাত্র উদ্বোধনের দিনই চলেছে। তারপর থেকে বন্ধ রয়েছে।

এমএসএম / এমএসএম

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন