ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় প্রায় ৫ শতাধীক রোগী পেল বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ২:৩৪

সিরাজগঞ্জের সলঙ্গায় "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন,"প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপের চীফ এডমিন শাহ আলম,উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,উপদেষ্টা এস.এম ফারুক হায়দার,এডমিন তুষার, হারুন অর রশিদ,শাহিদুল,হাফিজ,মিলন, রাকিব,ফরহাদসহ অনেকে।সহযোগীতায় ছিলেন,আব্দুল আলিম হজ্ব কাফেলা, জুম ইলেট্রনিক্স, লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।

বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধীক নারী-পুরুষ,শিশু-কিশোর ও বৃদ্ধ রোগী পেল বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ।এ ছাড়াও বিনামুল্যে রক্তের গ্রুপ,ওজন,প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম,মেডিসিন-কিডনি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: মো: মারুফ হোসেন,দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,চর্ম-যৌন,মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মো: ওবায়দুর রহমান, ডা: সৈয়দা আফরোজা এশা (রংপুর মেডিকেল কলেজ),ডা: সালফে সালেহীন শান্তা (এমবিবিএস-রাজ: সিএমইউ-ঢাকা) ও ডা: সাজিদুর রহমান (এমবিবিএস-রাজ: সিএমইউ-ঢাকা)।

T.A.S / T.A.S

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত