শিবচরে মা ইলিশ রক্ষা অভিযানে হামলার শিকার প্রশাসন
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মানদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে উপজেলা মৎস্য অফিসের টিম। শুক্রবার(১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে পদ্মানদীর চরজানাজাত এলাকার হীরাখার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা আক্রমন করার জন্য উদ্যত হলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মানদীর চরজানাজাত এলাকায় অভিযানে নামে উপজেলা মৎস্য অফিস। এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ
সহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা আক্রমন করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ আহত হয়নি।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,'আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমান জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।'
তিনি আরও বলেন,'নদীতে অভিযানের পাশাপাশি নদীর পাড়ের অস্থায়ী বাজারেও আমরা অভিযান করেছি। শুক্রবার অভিযানে ওই বাজারে নামতে গেলেই স্থানীয়রা হামলা চালায়। আমরা দ্রুত নদীর মাঝে অবস্থান নিয়ে হামলা থেকে রক্ষা পাই। বর্তমানে নদীতে কোষ্ট গার্ড ও নৌপুলিশের দুটি টিম রয়েছে।'
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ