নাগরপুরে পলিথিন নিষিদ্ধের অভিযান প্রথম দিনেই জরিমানা ২০ হাজার টাকা
সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হচ্ছে এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল নাগরপুরে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মেজর রুহুল আশরাফ এর নেতৃত্বে শনিবার (২ নভেম্বর) দুপুরে নাগরপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক অভিযান শেষে তিনি নাগরপুর উপজেলাকে অবৈধ পলিথিনমুক্ত গড়ার ঘোষণা দেন।
নাগরপুর বাজারে শফিকুল স্টোরে অবৈধ পলিব্যাগ রাখায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা মোতাবেক ২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্যাপ্টেন ফাহিম আহমেদ খানের উপস্থিতিতে, অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) দীপ ভৌমিক বলেন, বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল। আমরা পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা নাগরপুর উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি। আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক। পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখিত,(ক) প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ২ (দুই),লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দন্ড ; বিধান রয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল