নেত্রকোনায় যৌথ বাহিনীর হাতে ২৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোনার মদনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২ নভেম্বর) ভোরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহ্পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আহম্মদ শাহ্পুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূর আহম্মদ স্থানীয় আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম শনিবার ভোরে শাহ্পুর গ্রামে নূর আহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ( বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, ‘শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল নিয়মিত টহলে বের হয়। এ সময় মাদকের তথ্য পেয়ে যৌথ অভিযান চালিয়ে নূর আহম্মদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়। তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। আটককৃতকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ