ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৩:৫১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস কেন্দ্রীয় মিলনায়তনে এই ইন্টার্নশিপ উদ্ভোধন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের মোট ৪৯ জন শিক্ষার্থী ১ বছর ব্যাপী নিজ নিজ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন ডাক্তার হয়ে কাজ করবেন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির (সিভাসু) সাবেক উপাচার্য এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর প্রফেসর ডা. আবুসালেহ মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মো. জিয়াউল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আরভিএসএম ডা. প্রান গোপাল চক্রবর্তী। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো. জিয়াউল আমীন বলেন, ‘এই সেক্টরে থিউরি পড়ার পাশাপাশি হাতে কলমে শিখতে ইন্টার্নিশিপ জরুরি। আমি আশাবাদী শিক্ষার্থীরা ভালোভাবে তাদের হাতের কাজ শিখবে এবং দেশে এবং বিদেশে এই ক্যাম্পাসের ভাবমূর্তি তুলে ধরবে।’

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহে অবস্থিত যা পূর্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিলো।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?