ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিসিএন বিশ্ববিদ্যালয়ের একদশক পূর্তিতে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৪:৪২

আনন্দ উল্লাস, বর্নাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদশক পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে শোভাযাত্রা শুরু হয়ে জিলা স্কুলের সামনের সড়ক, লিবার্টি মোড় ঘুরে টাউনহলে এসে শেষ হয়।  পরবর্তীতে বাস শোভাযাত্রা করে কোটবাড়ি এলাকায় এসে পুনরায় শোভাযাত্রা নিয়ে কোটবাড়ি এলাকার চৌধুরী এস্টেটে বিশ্বিবদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এসে শেষ হয়। 
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এমজি আজম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার অধ্যাপক ডক্টর মোঃ শাহ্ জাহান, একাডেমিক এডভাইজার ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন ডক্টর আলী হোসেন চৌধুইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা। 
পরবর্তীতে ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। 

শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ উল্লাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২০১৪ সালে ইউজিসির অনুমোদন লাভ করে। এদিকে, ক্লাব কার্ণিভালের অংশ হিসেবে সকল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন