ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে সমবায় দিবস পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:১২

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হাটহাজারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

 শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিমে সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তাছনীম আখতার কাকলীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কেন্দ্রীয় সভাপতি মো. ইয়াছিন মিয়া, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. খোরশেদুল আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমবায়ী মনিরাজ ধর। স্বাগত বক্তব্য দেন সহকারী সমবায় কর্মকর্তা মো. খালেদ হোসেন। সভার আগে পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন