ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইউএপি-তে ‘অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৬:৫১

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি) -এর আইন ও মানবাধিকার বিভাগ শনিবার (০২ অক্টোবর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে "অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনার আয়োজন করে।

সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (SAILS) এবং সেন্টার ফর ল, গভর্ন্যান্স অ্যান্ড পলিসি (CELGAP) এর সাথে আয়োজন করা হয়।

সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বিচারক ইকতেদার আহমেদ; সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল; রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান; বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক; ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি জনাব মাহি উদ্দিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তবর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।

এছাড়াও তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে- এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

এসময় আরো উপস্থিত ছিলেন- ইউএপি বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারপারসন, স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য জনাব আলমজেব ফরজাদ আহমেদ, ড. এম. আলাউদ্দিন, ইঞ্জি. আবু তাহের, জনাব কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ- উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ইউএমএসআইএলএস এলএলএম প্রোগ্রাম –এর সমন্বয়কারী অধ্যাপক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মোঃ আসাদুজ্জামান; ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

ডিআইইউ ক্যাম্পাসে ‘ইন্টার ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর ট্রফি উন্মোচন

এক দশকেও কুবিতে চালু হয়নি নতুন কোনো বিভাগ

এইচএসসি ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক হারে অনুপস্থিতির সংখ্যা বাড়ছে

ডিআইইউ উপাচার্যের সঙ্গে ডিআইইউসাসের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মাতৃত্বকালীন ছুটি না থাকায় ভোগান্তিতে কুবির নারী শিক্ষার্থীরা

‎গাছ কাটা নিয়ে অসন্তোষের মাঝেই নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান

কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

ক্লাসে ফেরার আহ্বান প্রত্যাখ্যান, আন্দোলনে অনড় এএসভিএম শিক্ষার্থীরা

চবি কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমরান ও ইমতিয়াজ জাবেদ