ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

একজন কর্মবীর ইউএনও আবদুল কাইয়ূম


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১২:৩৭

আল্লাহর সৃষ্টিকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। তাকে সৃষ্টি করা হয়েছে স্রস্টার মহান কদমে সেজদাবনত হওয়া ও তার প্রিয় বান্দার সেবায় নিজেকে আত্মনিয়োগ করা। এর ব্যত্যয় হলে বিচার দিবসে মহান রাজাধীরাজের দরবারে আসামীর কাঠ গড়ায় নতজানু মূখে সমাসীন হতে হবে।

আবার কেউ কেউ নিজের স্বার্থ চরিতার্থে লোক দেখানো মানব সেবা ও ভর সমাজে ইবাদতের অনুশীলন করছেন। পোরখাওয়া আর প্রযুক্তির শীর্ষে অবস্থান করা এ প্রজন্মের নাম বালক ও প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষগুলোও বুঝতে পারেন তাদের মেকি কর্মকান্ডের প্রদর্শনী। এ নকলের ভীড়ে সত্যের মিছিল খুবই সংকীর্ণ। সে সত্যের সারির এক উজ্জ্বল ধুমকেতু রাজনৈতিক সংকটকালীন ৫ লক্ষ মানুষের হতাশা, দূর্যোগ ও সংকটের অমানিশা কাটিয়ে প্রভাতের সিন্ধ সকাল রূপে মানবতার আসার বাণী নিয়ে হাজির হলেন, ত্যাগী, নির্লোভ, বিনয়ী, ধর্মভীরু ও মিষ্টবাসী ইউএনও আবদুল কাইয়ূম। যিনি তার কর্ম পরিধিতে মঠবাড়িয়ার সকল ধর্ম বর্ণের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন।

যার কথা কোন টেবিলে আলোকপাত হলেই তার বিরামহীন কর্মযজ্ঞের কথার ফুলঝুড়ীতে অনুষ্ঠানটি যেন আরো প্রান্তবন্ত হয়ে ওঠে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের মন্তব্যে বার বার ধ্বনিত হয়েছে স্বাধীনতার পর মঠবাড়িয়ার ইতিহাসে সর্বগুনে গুনান্বিত নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। রাজনীতির সকল শূণ্যপদ ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব বিরামহীন পালনে তাকে যেন অনীহা ও ক্লান্তি একটু সময়ের জন্যেও দমাতে পারছে না। দৃষ্টি নন্দন পৌরসভার প্রবেশ দ্বার, উপজেলা পরিষদ চত্বরে পানির ফোয়ারা সহ অফিস সংলগ্ন পরিত্যাক্ত জায়গার সৌন্দর্য্য বর্ধন, খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বালুর মাঠে পার্কিং প্রকল্প চলমান, পৌরসভার প্রাণ কেন্দ্রের অবহেলিত খানা খন্দর রাস্তা সংষ্কার ও পুন: মেরামত করে সকল পর্যায়ের মানুষের ভূঁয়োশী প্রশংসায় তিনি ভাসছেন। 

দেশের এ ক্রান্তি লগ্নে প্রতিটি উপজেলায় যদি তার মত অফিসারের পদচারণা ঘটত তাহলে সকল অনিয়ম অব্যবস্থাপনার সিন্ডিকেট হয়তো ভেঙ্গে চূরমার হয়ে যেতে। মঠবাড়িয়ার সর্বস্তরের মানুষ একটি মাত্র ভরসার ঠিকানা খুঁজে পেয়েছেন আমাদের একজন সত্য ন্যায়ের মানদন্ডে অধিষ্ঠিত নির্বাহী অফিসার আবদু কাইয়ূম রয়েছেন। যার কাছে তারা সকল আরজি আকুতি নির্ভয়ে প্রকাশ করতে পারেন। তার এ মহান কর্মযজ্ঞ দেখে কাজের নামে লোক দেখানো প্রতারকদের শিক্ষা নেয়া উচিত আল্লাহ্র আনুগত্য ও সত্যিকারের মানবসেবা একজন মানুষকে সূখী ও সম্মানের উচ্চ শিখায় আসীন হতে সহায়ক হয়।

যার উজ্জ্বল দৃষ্টান্ত ইউএনও আবদুল কাইয়ূম। উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, মানবজাতিকে সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন তার আনুগত্য স্বীকার ও মানবসেবা করতে। আমি সে আদেশ মেনে চলার চেষ্টা করি। তারপরও এত কাজের ভীড়ে ভুলতো হতেই পারে। আমার কাজের মধ্য দিয়ে কেউ সামান্য একটু কষ্ট পাক তা আমি চাই না। আমি যা কিছু করি তা মঠবাড়িয়া বাসীর বৃহত্তর স্বার্থে। যে কাজের যথাযথ মূল্যায়নটুকু তারা যদি দিতে জানে সে কষ্টগুলোও সুখের অনুভুতি হয়ে আমাকে এ কাজে অধিকতর অনুপ্রাণিত করবে।

T.A.S / T.A.S

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ