ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: সিলেটে এমরান চৌধুরী


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ২:৩৩

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত আদর্শ সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। করেননি দলীয়করণ। তিনি সম্পূর্ণারূপে ক্রীড়া সংগঠক ছিলেন। শনিবার (২ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ড. সৈয়দ মকবুল হোসেন স্কুল ও কলেজ মাঠে ২য় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান রুহেল আহমদের সভাপতিত্বে ও পাভেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, জনতা ব্যাংক ডিজিএম নজরুল ইসলাম, এস এ রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো মোস্তাক আহমদ, ইউপি সদস্য নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য সুমেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, আছকর আহমদ, ছোটন আহমদ, শিমুল আহমদ, সাবেল আহমদ, রাহাত আহমদ, আমুড়া ইউপি ছাত্রদল সাধারন সম্পাদক জুনেল আহমদ, কয়ছর আহমদ, জুলফুর রহমান, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক লুতফুর রহমান, জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জামিল, উপজেলা যুবদল নেতা শিমুল, রিজু, একে আলম,স্বেচ্ছাসেবক দল নেতা জালালী, মুক্তাদির, মিজান, ছাত্রদল নেতা রাসেল, শাহিন, উপজেলা যুবদল নেতা রব্বানি আহমদ, দোলব হোসেন প্রমুখ।

T.A.S / T.A.S

খালিয়াজুরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

দুমকিতে হাসি ফুটলো হাজারো প্রাণে: ঘরে ঘরে পৌঁছালো ঈদের আনন্দ

নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার

গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

হাটহাজারীতে “সুষম খাদ্যগ্রহণ ও পারিবারিক পুষ্টি বাগান: পুষ্টি নিরাপত্তায় টেকসই উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা

বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন

সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন

নেত্রকোণার বারহাট্রায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা

এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর

বরগুনায় লোহার রডের আঘাতে গৃহবধূ হত্যা