হাইমচরের আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আপনার সন্তান কে যা শিখাবেন তাই শিখবে। মেয়েদের কে লেখা পড়া শিখিয়ে একজন আদর্শ মা হিসেবে গড়ে তুলতে হবে।
বাল্য বিবাহ থেকে স্কুল মাদ্রাসার মেয়েদের কে বিরত থাকার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন। এবং মাদ্রাসার উন্নয়নে সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সহযোগিতা করবেন।
রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা সদর আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা অভিভাবক সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা আশরাফুল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গভানিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সুমন, উপজেলা একাডেমি সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, দাতা সদস্য মোঃ শাহিন মিয়াজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, ইংরেজি প্রভাষক মোঃ আবদুল কাদির, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আরিফ কোতোয়াল, মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক, অভিভাবক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ।
T.A.S / T.A.S
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড