ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রেজিষ্ট্রেশনের উদ্বোধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৪:১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঐতিহ্যবাহী ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

গত শনিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয় মিলনায়তনে ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) উদযাপন উৎসবের উপদেষ্টা কমিটির প্রধান ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবু ইউসুফ জাকারিয়ার সভাপতিত্বে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম নিয়ে  বক্তব্য দেন, পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা: কামরুল হাসান মুরাদ, ডা: মাহমুদুল হক, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসালম, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সজল প্রমুখ।

অনুষ্ঠানে  বক্তারা জানান, ধানঘরা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী ২০২৫ সালে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে বিদ্যালয় প্রাঙ্গণ। তাই প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ও অফলাইনে রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শেষ সময় এবং মানসম্মতভাবে তথ্য সমৃদ্ধ একটি ম্যাগাজিন করা হবে। এ সময় বক্তারা পূর্তি উৎসবকে সফল ও স্বার্থক করে তোলার জন্য দেশ বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতি উদাত্ত আহবান জানান।

T.A.S / T.A.S

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য

টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন