ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ডিবি পরিচয়ে বাসে ছিনতাই, সেনাবাহিনী হাতে দুজন আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৪:৩২

নেত্রকোনায় বাসের পথরোধ করে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে দুজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে ৩টার দিকে আটককৃতদেরকে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জেলা আদালতে প্রেরণ করেছে পূর্বধলা থানা-পুলিশ।

আটক দুজন হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাষ্টারের ছেলে আল মামুন (৪৪) এবং একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২)।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে হামিদপুর বাজার এলাকা রাস্তা অবরোধ করে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি সেন্টমার্টিন পরিবহন নামক বাস পথরোধ করে। ডিবি পরিচয়ে আটক দুজন যাত্রীদের চেকিং করে।

এ সময় রাস্তায় যানঝট দেখে সেনাবাহিনীর টহল এগিয়ে আসে। পালানোর চেষ্টাকালে সেনা সদস্যরা দুজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে সেনাবাহিনীর টহল দলটি। আটক দুজনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা জানান এই সেনা কর্মকর্তা।

পূর্বধলা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, আটক দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার) ৩টার দিকে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করার কথা বলেন তিনি।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন