চট্টগ্রামের কর্ণফুলী সেতুতে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করেছেন আলমগীর নূর
চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতুতে (শাহ আমানত সেতু) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থাপন করা ভিত্তিপ্রস্তরের নামফলকটি পুনঃস্থাপন করেছেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ- এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেযারম্যান আলমগীর নূর। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসকের দোসররা ফলকটি ভেঙ্গে ফেলার দীর্ঘ ১৪ বছর পর তিনি তা পুনঃস্থাপন করেন।
১ নভেম্বর (শুক্রবার) কর্ণফুলী তৃতীয় সেতুর (শাহ আমানত সেতু) দক্ষিণ মুখে টোল বক্সের পার্শ্ববর্তী নির্ধারিত স্থানে এই নামফলকটি পুনঃস্থাপন করা হয়। উল্লেখ্য যে, তৎকালীন চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বৈশ্বিক গণতন্ত্রের আইকনিক মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া গত ১৯ এপ্রিল, ২০০৬ ইং তারিখে উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রসঙ্গতঃ বলতে হয়, চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণের পুরো কৃতিত্ব খালেদা জিয়া ও বিএনপির। কুয়েতের আমীরের সঙ্গে বেগম খালেদা জিয়া নিজে আলোচনা করে এই সেতুর পুরো অর্থায়ন নিশ্চিত করেন। সেতুর ৮০ ভাগ কাজ বিএনপির আমলেই শেষ হয়।"
তৎকালীন সময়ে বিরোধী দলে থাকার সময় আওয়ামী লীগ এই সেতু নির্মাণের বিরোধিতা করেছিলো এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেদিন সেতুটির নির্মানের ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করতে চট্টগ্রাম আসেন, সেদিন চট্টগ্রামে হরতাল ডেকেছিলো আওয়ামী লীগ। কিন্তু, শত বাধার মধ্যেও বেগম খালেদা জিয়া দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় কর্ণফুলী সেতুটি নির্মাণের উদ্যোগ থেকে সরে আসেননি।"
নামফলক পুনঃস্থাপন শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র চট্টল বন্ধু রাজনীতির শুদ্ধ পুরুষ ডা. শাহাদাত হোসেনসহ গত ১৭ বছরে বিএনপির নেতৃত্বে পতিত স্বৈরাচার বিরোধী গণআন্দোলনেসহ জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুম, নিহত-আহত-নির্যাতিতদের জন্য সর্বোপরি দেশ ও জাতির কল্যাণের জন্য ফাতেহা শরিফ পাঠ ও বিশেষভাবে দোয়া, মোনাজাত করা হয়।
বেগম জিয়ার নামফলক পুনঃস্থাপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জান্নাতুন নঈম চৌধুরী রিকু, বাকলিয়া থানা বিএনপি নেতা তাহের জামাল চৌধুরী, সংগঠনের দক্ষিণ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিণিধি যুবনেতা হান্নান রহিম তালুকদার, গবেষণা কেন্দ্রের বাকলিয়া থানা কমিটির সভানেত্রী কামরুন্নেছা, মোঃ ফারুক, ইকবাল হোসেন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিণিধি মোঃ মুছা, সালাউদ্দিন, খোরশেদ আলম প্রমূখ।
T.A.S / T.A.S
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট
মাগুরায় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা
নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ
বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ
দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা
পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা
রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য