ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৫:১৮

এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।

শুক্রবার রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হয়।কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসুদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক। প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ একটি সরকারী নিবন্ধিত সংগঠন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?