ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যবিপ্রবির ক্লাব সংগঠনের প্রতিনিধিদের সাথে উপাচার্যের মতবিনিময়


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৫:৩২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

রবিবার (৩ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় তারাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, গবেষণার জন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে যাতে করে সবাই গবেষণায় আগ্রহী হয়ে ওঠে। পাশাপাশি খুব শীঘ্রই সকল বিভাগের ল্যাবগুলো আরো সমৃদ্ধ করা হবে।

পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সফটস্কিল গুলো আমরা প্রথম বর্ষ থেকেই চালু করবো। ফলশ্রুতিতে সকল শিক্ষার্থী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যবিপ্রবিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?