ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ডিবিএল সিরামিকস ও এডিসন রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৬:৪০

সম্প্রতি এডিসন গ্রুপের করপোরেট অফিসে ডিবিএল সিরামিকস লিমিটেড এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের লক্ষ্য হলো এডিসন রিয়েল এস্টেটকে তাদের সব প্রকল্পের জন্য ডিবিএল সিরামিকসের পণ্য নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং উন্নত সেবা প্রদান করা।

রোববার (৩ নভেম্বর) তাদের উভয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান, এম এ রহিম এবং এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও সিইও, আমিনুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস, মোহাম্মদ শহিদুজ্জামান রাজ, করপোরেট সেলসের এজিএম, নাসিম বিন আলম এবং এডিসন রিয়েল এস্টেটের প্রোডাক্ট ও মার্কেটিং ডিরেক্টর আহমেদ পাশা, অপারেশন বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর, এস এম সাহেদুল করিম মুন্না, কমার্শিয়াল এর অ্যাডিশনাল ডিরেক্টর, মাসুদ আলম এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সুমন চন্দ্র মজুমদার।

সমঝোতায় রিয়েল এস্টেট সেক্টরে ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক উদ্ভাবনা এবং প্রিমিয়াম মানের সিরামিক পণ্য সরবরাহের যে প্রতিশ্রুতি রয়েছে তাকে আরও জোরদার করবে। এই পার্টনারশীপ এডিসন রিয়েল এস্টেটের পছন্দের সিরামিক কোম্পানি হিসেবে ডিবিএল সিরামিকসের অবস্থানকে আরো মজবুত করার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জনের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।

T.A.S / T.A.S

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন