ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১১:৪৯

মাগুরার শালিখায় লেভেলবিহীন পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না রাখা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এবং পণ্যে পাটজাত মড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুসারে তিনজন মূদি দোকানী ও চার জন চাউল ব্যবসায়ীকেসহ মোট সাত ছন ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন আবু হেনা ২হাজার,উদয় সাহা ২হাজার, ছুরমান মোল্যা ৫শ, প্রকাশ সাহা ১ হাজার, আলামিন ৫শ,মুকুল ২হাজার, চিন্তাহরণ সাহা ২হাজার টাকা। আজ রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ক্যাপটেন মেহেদী হাসান,শালিখা উপজেলা উপ: সহকারী প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান, উপজেলা সহ:পাট উন্নয়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন,শালিখা উপজেলা প্রসেস সার্ভার অলিয়ার রহমান,শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রেজাউল ইসলামসহ আনসার সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন,বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের অভিযান পরিচালনা করা হয় এবং পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না রাখা,পণ্যের লেভেল না থাকা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে সাত জন মূদী দোকানী ও চাউল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা হয় এরুপ অপরাধের আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা