ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে বিএনপির নেতার নির্দেশে মানব বন্ধনে হামলার অভিযোগ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১২:৭

ফেনী জেলা বিএনপির  যুগ্নআহবায়ক এমএ খালেকের  নির্দেশে বাপসার মানব বন্ধনে হামলা করেছে শ্রমিক দলের নেতা কর্মীরা,এতে সাংবাদিকসহ ৫ জন  আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে শহরের ট্রাংকরোড় সংলগ্ন  শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানাযায়,সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্কর হাট বাজার কমিটির নিয়ে প্রতিবাদ করায় ব্যবসায়ী ও বিএনপি নেতা লিটনকে ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেকের নির্দেশে বাদল, ইকবাল, মতিন, মফিজও নুরুসহ আরো অনেকে মারধর করে।হামলাও মারধরের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের (বাপসা) আয়োজিত মানববন্ধনে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোকছেদুল আলম টিপুর নেতৃত্বে হামলা হয়।

সংগঠনের সভাপতির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের বক্তব্য চলাকালে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোকছেদুল আলম টিপু আকস্মিক এসে বাকবিতণ্ডা শুরু করেন। পরে তার নেতৃত্বে সদর উপজেলার মোটবী ইউনিয়ন যুবদল নেতা মহি উদ্দিন মতিন, ইউনিয়ন শ্রমিক দল নেতা আবদুল কাদের, আবদুর রউফ বাদল, মাহফুজ, হানিফসহ ২৫-৩০ জন মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করে ব্যানার ছিনিয়ে নেন। এসময় সংবাদ সংগ্রহ করতে আসা কয়েকজন সাংবাদিক ভিডিও করায় ক্ষিপ্ত হয়ে তাদের মোবাইলও ছিনিয়ে নেন হামলাকারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া মোটবী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, তারা দলবল নিয়ে হঠাৎ এসে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। আমাকে মারধর ও লাঞ্ছিত করে মোবাইল ছিনিয়ে নেয়। তিনি আরো বলেন,হামলার নির্দেশ দিয়েছে জেলা বিএনপির যুগ্নআহবায়ক এমএ খালেক।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ