ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

নিষিদ্ধের মধ্যেই পাবিপ্রবিতে ছাত্রদলের রাজনৈতিক কর্মকান্ড,সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:৯

কে কার কথা শোনে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের রাজনীতি নিষিদ্ধ। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৩ নভেম্বর) ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান সুমিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইয়্যুমুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান আরিফ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবিপ্রবিতে গণসংযোগ করতে আসেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পশ্চিমে মুক্তমঞ্চের পাশে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং দলীয় গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় তারা শিক্ষার্থীদের সামনে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি তাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘গৌরবোজ্জ্বল অতীত; সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সংবলিত দুটি ছোট বই বিলি করেন।
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের এমন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাসে এভাবে গণসংযোগ করা এবং দলের বই-পুস্তক বিতরণ করা বিশ্ববিদ্যালয়ের আইনভঙ্গের শামিল।
পাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিরাজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা সবাই জানে। ছাত্রদলের উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা রাখা কিন্তু তারা সেটা না করে প্রকাশ্যে আজকে গণসংযোগ করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এসে গণসংযোগ করবেন এটা নিশ্চয়ই তাদের অজানা থাকার কথা নয় কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি, এটা সাধারণ শিক্ষার্থীদের কাছে বেশ হতাশাজনক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন কোন মন্তব্য করতে রাজি হননি। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে ফোনে কল এবং ক্ষুদে বার্তা পাঠালেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে গণসংযোগে আসা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান সুমিতের কাছে বিষয়টা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে আমাদের কোনো গণসংযোগ ছিল না তবে একটা মতবিনিময় ছিল। আর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ কিনা সেটা কি কারোর কাছ থেকে আমার জানতে হবে? আমি রাস্তায় গাড়িতে, তুমি আমার সাথে সামনাসামনি দেখা কইরো।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘আমি এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে আছি। আমি বিষয়টা মাত্র জানলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর কোন রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার বিষয়টিকে সমর্থন করেনা। আমি ক্যাম্পাসে এসে বিষয়টার তদন্ত করবো এবং কারা এটার সাথে জড়িত সেটা আমরা খুঁজে  বের করবো।’
উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে গত ১৩ আগষ্ট ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন! এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকান্ড দেখা যায়নি।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২