ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:৫২

খাগড়াছড়ি পার্বত্য জেলায় এখনো রোগিদের চিকিৎসা সেবায় ডাক্তারদের অবহেলা থামেনি। সময়টা গত শনিবার রাত সাড়ে ১০টা। দীঘিনালা উপজেলার মেরুং  ইউনিয়নের বেতছড়ি এলাকার মো: কোরবান আলী (৪৫) নামের এক রোগীকে বুকে ব্যথা জনিত কারণে তার স্ব^জনরা নিয়ে আসেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

কর্মরত মেডিকেল উপ-সহাকারী অফিসার সুগত চাকমা রোগীকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রোগীকে ইসিজি করার পরামর্শ প্রদান দেন।অটো গাড়ি যোগে বোয়ালখালী বাজারের উদ্দেশ্যে রওনা করেন রোগির স্বজনরা। রাস্তায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ই নিয়ে আসলে মেডিকেল অ্যাসিস্টেন্ট পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করে রোগীর আত্মীয় স্বজনরা। মৃত্যু কোরবান আলী বড়ভাই মো: মাহতাব খাঁ জানান, আমার ছোট ভাই কোরবান আলী রাত পেটে প্রচন্ড ব্যথা অনুভূতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে আসি ডাক্তার তাকে হার্টের ঔষধ খাইয়ে দেয়। 

পরে ইসিজি কারার জন্য বোয়ালখালী ডায়াগনিষ্ট সেন্টারের নিয়ে যাওয়ার পথে অশঙ্কাজনক দেখে আবার হাসপাতালে নিয়ে ডাক্তার ত্রিলোক চাকমা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মৃত ঘোষনা করেন।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ত্রিলোক চাকমা জানান, কোরবান আলী পেটে ব্যাথায় উঠান স্থানীয় ফামের্সী থেকে ঔষধ খাইয়েছে আমার কাছে সেই ঔষদের স্লিপ দেখিয়েছে। পেটে ব্যথা না কমায় তাকে হাসপাতালে নিয়ে আসে হার্ট এ্যাটার্ক এর ঔষধ খাইয়ে দেই। তাকে দ্রুত ইসিজি করতে ডয়াগনিষ্ট সেন্টারের পাঠাই। 

পথিমধ্য থেকে তাকে আবার অশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে চেক করে দেখি মারা গেছে। আমাদের হাসপাতালে রোগীকে কোন ধরনের অবহেলা করা হয় নাই। হার্ট এ্যাটার্ক এর রোগীকে কালক্ষেপন করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু ঝুকি বেশি থাকে। 

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে বলে আত্মীয় স্বজনরা হাসপাতালের ডাক্তারকে দোষারোপ করলে রোগীর আত্মীয় স্বজন ও মেডিকেল অ্যাসিস্টেন্ট দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

সংবাদ পেয়ে আমি অফিসার ও ফোর্স সহ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রন করি। মৃতের আত্মীয় স্বজনকে সান্তনা দিই। পরবর্তীতে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সরকারী এ্যাম্বুলেন্স যোগে পুলিশ প্রহরায় মৃত মোঃ কোরবান আলী(৪৫) কে বেতছড়ি তার নিজ বাড়ীতে আত্মীয়-স্বজনের জিম্মায় প্রদান করা হয়।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন