ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় এইচপিভি টিকা পেল ১৩ হাজার কিশোরী


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৫:৩৪

চট্টগ্রামের সাতকানিয়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী ও স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী এখন পর্যন্ত ১৩ হাজার কিশোরীকে এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হয়েছে। উপজেলার স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী ও স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার কিশোরীকে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করছি। এখন পর্যন্ত ১৩ হাজার কিশোরী এ টিকার আওতায় এসেছে। পর্যায়ক্রমে বাকি কিশোরীদের এইচপিভি টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা