ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বেবিচক চেয়ারম্যানের সাথে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৬:৫০

আজ ০৪ নভেম্বর ২০২৪ তারিখে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু (Gatachew Mengistie Alemayehu)  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক এর সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাতে দুই দেশের বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বিমান চলাচল ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নিয়মিত প্রশিক্ষণ প্রদান, অডিট ইন্সপেকশন, পারস্পারিক দক্ষ অডিটর বিনিময়, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি (MoU) সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে এভিয়েশন খাতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিগণ।

এসময় উপস্থিত ছিলেন ইথিওপিয়ান এয়ারলাইন্স এর আঞ্চলিক পরিচালক সলোমন বেকেল (Solomon Bekele), ইথিওপিয়ান এয়ারলাইন্স এর এরিয়া ম্যানাজার ইউহানিজ বেকেল (Yohannes Bekele), রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ (Shohag Hossain) এবং বেবিচক-এর সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস)সহ ইথিওপিয়া ও বেবিচক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

T.A.S / T.A.S

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত