নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক তিনজন
নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যাক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে জেলার মদন উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছিল। এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে একটি রাইফেল ও একটি মটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, ‘ মাদক ও চোরাচালানের সংবাদের প্রেক্ষিতে যৌথ অভিযান করা হয়েছে। একটি রাইফেলসহ তিন ব্যাক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ