গুইমারায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ
পার্বত্য জেলা খাগড়াছড়ি গুইমারা উপজেলায় ২০২৪-২০২৫ খ্রি. অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুইমারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়।
৪ নভেম্বর-২০২৪ খ্রি. সোমবার সকাল ১০ টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ খ্রি. অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুইমারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর গুইমারার আয়োজনে মৎস্য পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ড. রাজু আহমেদ, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাং মিজানুর রহমান, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বাবলু হোসেন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার দীপন চাকমা সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী যুবক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ফারুক হোসেন, সম্পাদক এম. জুলফিকার আলী ভুট্টো, আর্ত যুব সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জুয়েল আজিজ এবং গুইমারা মৎস্য অফিসের ফিল্ড অফিসার ম্রাসানাই মারমা।
গুইমারা উপজেলায় ২০২৪-২০২৫ খ্রি. অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুইমারা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের তালিকাভুক্ত ৬৫ জন মৎস্য চাষীদের মাঝে ৩৫৭ কেজি মৎস্য পোনা বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য চাষী উপকারভোগী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
T.A.S / T.A.S
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা