ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মনিরামপুরে বসতবাড়ি ভাংচুর, দোকানে তালা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১১-২০২৪ বিকাল ৫:৪৫

মনিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর ও একটি দোকানের মালামাল নামিয়ে জোরপূর্বক তালা দেয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলা ভরতপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের এজাহার আলীর সঙ্গে একই গ্রামের বাবর আলীর ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধীকবার শালিস হলেও তা মিমাংসা হয়নি। ২৮ অক্টোবর রাতে বাবর আলী বগিরাগত ১০/১২ জন সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এজাহার আলী বাড়িতে হামলা চালায়। এসময় সস্ত্রাসীরা এজাহার আলীর বসতবাড়ি ভাংচুর করে এবং বাড়ি সকলকে খুন-জখমের ভয়ভীতি দেখায়। তারা ভিটের জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। সন্ত্রাসীরা এই বাড়ির তান্ডব শেষে পাশের নূর মোহাম্মদ আলীর ভাটাটিয়া বজলুর রহমানে মুদি দোকানে হামলা চালায়। তারা দোকান থেকে মালামাল নিয়ে রাস্তায় ফেলে দিয়ে দোকানে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক এজাহার আলী জানান, হামলাকারীরা হলো- বাবর আলী, আব্দুর রাজ্জাক, আনিচ, মাসুদসহ ১০/১২ জন। গোপালপুর থেকে জনৈক শরিফুল ইসলামকে ভাড়া করে এনে বাবর আলী গং এ হামলা চালায়।
এ ঘটনায় এজাহার আলীর পুত্র রুবেল হোসেন বাদী হয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানার এসআই অমিত সাহা বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার