ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে এইচপিভি টিকা নিয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৪৬

বরিশালের বাকেরগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেয়ার হঠাৎ সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। 

টিকা দেওয়ার কিছুক্ষণ পরেই নবম শ্রেণীর শিক্ষার্থী হামিদা, মাইশা, ফাতেমা, মিম, লামিয়া, মিম ও লিমা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক হাওলাদার জানান, সকাল ১১ টার দিকে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুপুর ১ টার দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের দেখাদেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।  তিনি তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলেও জানান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমি আক্তার বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে, যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন