ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৪৭

নরসিংদীর চরাঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বছরের এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনোই দেখেননি নরসিংদীবাসী। এতে ফসলের মাঠের বেশ কিছু স্থানে এক ফুট পর্যন্ত বরফ জমা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুর ও নজরপুর এবং রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ শিবপুর ও বেলাব উপজেলার  বিভিন্ন স্থানে বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে কালো মেঘ দেখা দেয়। মুহূর্তেই সেটি ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে রূপ নেয়। একপর্যায়ে আকাশ থেকে ১ থেকে ৩ ইঞ্চির শিলা মাটিতে পড়তে থাকে। এতে ঘরবাড়ির টিনের চালসহ বিভিন্ন ক্ষেতের ফসলের অনেক ক্ষতি হয়েছে। বছরের এ সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনোই নরসিংদীবাসী দেখেনি বলে জানিয়েছেন তারা।

রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলার কৃষকরা বলছেন, এ সময়ে এমন শিলাবৃষ্টি তারা কখনোই দেখেননি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো করে দিনের ডাকাডাকি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৃষ্টিতে বাড়ির উঠানসহ বিভিন্ন জায়গা অনেকটা তুষারপাতের মতো বরফে ঢাকা পড়ে। এতে ঘর-বাড়ি, বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, স্থানীয় কৃষকদের থেকে সদর ও রায়পুরার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির কথা জানতে পেরেছি। তবে সেটির পরিমাপ করা যায়নি। বর্তমানে শীতকালীন সবজির আবাদের মৌসুম চলছে। আজ বুধবার স্থানীয় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ণয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা