বাকেরগঞ্জে ১০টায় স্কুলে এসে ১টায় ছুটি!
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বেশিরভাগ মাধ্যমিক স্কুলে দেখা যায় সকাল ৯টায় শুরুর নিয়ম থাকলেও শিক্ষকরা আসতে আসতে বাজে ১০-১১টা। স্কুলে এসে কোনও রকমে দু-চারটি ক্লাস নেন তারা। দুপুর বারোটা বাজতেই একে একে বেরিয়ে পড়েন স্কুল থেকে। এমনটাই জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে প্রতিদিনই কমছে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা। তবে স্কুলের শিক্ষকরা এসব অভিযোগ মানতে নারাজ।
সরেজমিনে (৫ই নভেম্বর)মঙ্গলবার দুপুর ১টায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর আব্দুর রশিদ খান জনতা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, অফিস কক্ষসহ শ্রেণিকক্ষগুলোয় তালা ঝুলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, সকাল ৯টা থেকে স্কুল শুরু হওয়ার কথা। কিন্তু শিক্ষকরা এসে পৌঁছান ১০টা থেকে ১১টা নাগাদ। ১টা বাজলেই বাড়ি ফিরতে শুরু করেন শিক্ষকেরা। যদিও অন্য সব স্কুলের মতোই বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা। কিন্তু বেশিরভাগ দিনই দুপুরের খাওয়ার সময় হলেই স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যাচ্ছেন শিক্ষকরা।
তারা আরও বলেন, এলাকার লোকজন বহুবার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা এলাকাবাসীর কথা আমল নেননি।
এ ব্যাপারে আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন ছাত্র-ছাত্রী কম থাকায় ও প্রতিষ্ঠানের ভবন না থাকায় ক্লাস নিতে অনেক সমস্যা হয় এবং অনেক সময় অফিসের কাজে আমাকে উপজেলা যেতে হয় শিক্ষকরা লেইটে আসার বিষয় জানতে চাইলে তিনি বলেন এ বিষয় তাদেরকে যতা সময় স্কুলে আসতে বলা হয়েছে, আব্দুর রশিদ খান জনতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক হালিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিদিন নির্ধারিত সময়েই স্কুল ছুটি হয়। ওই দিন অফিসিয়াল কাজে দুপুরের দেড়টার দিকে আমি স্কুল থেকে চলে আসি। অন্যান্য শিক্ষকরা নির্ধারিত সময় পর্যন্ত স্কুলে থাকার কথা ছিল।’
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বলেন, নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন