ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরকারের গুরুত্বপূর্ণ দফতরে স্বৈরাচারের দোসররা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৩১

সরকারের গুরুত্বপূর্ণ দফতরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ছাত্র-জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় বলে মনে করছে রাজনীতি বিশ্লেষকরা।

সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে সচিব পদে পদোন্নতি দিয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার । পদোন্নতির পর তাকে তড়িঘড়ি গত ৩০ এপ্রিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। শাহানারা খাতুনের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। উপ-সচিব ও যুগ্মসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগে কর্মরত অবস্থায় বদলি বানিজ্য করার অভিযোগ রয়েছে, এছাড়াও দলীয় লোকদের ভাল পদে দিয়েছেন,সরকারের সমালোচকদের খারাপ পোস্টিং দিয়েছেন বলে জানাগেছে। 

শাহানারা খাতুন ১৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৩৪ জনের মধ্যে তার অবস্থান ছিল ২৩৩,তারপরও তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের আস্থাভাজন হওয়ায় দাফটের সাথে একের পর এক পদোন্নতি লাভ করে।

অবৈধ প্রভাব বিস্তার করে তিনি হাসিনা সরকারের ১৬ বছরে সিনিয়র সহকারী সচিব, উপসচিব ও যুগ্মসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনিবুভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুবিভাগে দায়িত্ব পালন করেন। এসকল পদে কাজ করার মাধ্যমে তিনি সরকারের মানব সম্পদ ব্যবস্থাপনায়, জনপ্রশাসনের স্মার্ট মানব সম্পদ ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন পদ বঞ্চিত কর্মকর্তারা। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরেও অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে শাহানারা খাতুনকে মোবাইলে ফোন করে জানতে চাইলে তিনি বলেন,সরাসরি দেখা করতে,যা বলার সামনাসামনি পরিচয় হওয়ার পর বলবো। শাহনারা খাতুন  যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় গ্রামে তার পৈতৃক বাড়ি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ