ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৩:৫০

মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী মেধাবৃত্তি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ ইং সালের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি অশোক রঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা ও জুড়ী মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সদস্য ও আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম, কামিনীগঞ্জ  বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছুর রহমান ময়না, সমাজসেবক খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুড়ী প্রি ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুকান্ত সরকার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুড়ী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী তাহসিন জামান।

অনুষ্ঠানে জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর ২৪ জন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও  পুরস্কার তুলে দেওয়া হয়।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান