আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিতে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে: পাবিপ্রবি উপাচার্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেছেন,‘আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিতে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিলস্ অ্যাক্টিভেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ অনুষ্ঠানটি বুধবার (৬ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ২ তে সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।পাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রহমান সভাপত্বি করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। সম্মানিত অতিথি ছিলেন ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং যুগ্ম সচিব মোঃ শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহমেদ।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম, সিএসই বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, ‘‘বিশ্ব পরিসরে প্রতিযোগিতা এবং টিকে থাকতে হলে তোমাদের দক্ষতার প্রসার ঘটাতে হবে। তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে রিসোর্স বা সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের জনসংখ্যা বিশাল কিন্তু সম্পদ সীমিত, এই স্বল্প সম্পদকে সুন্দর ও সৎভাবে কাজে লাগাতে হবে। সেই সাথে প্রত্যেককে নিয়মের মধ্যে থেকে নিজের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। সময়কে কাজে লাগিয়ে নিজেকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করা এবং দেশ গঠনে কাজ করতে হবে। স্বপ্নকে বড় পরিসরে দেখা এবং তা বাস্তবে পরিণত করতে মনোবলকে দৃঢ় করা। এ ছাড়া রাষ্ট্রের প্রতিটি অর্থকে সঠিকভাবে ব্যবহার করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’’
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহমান সভাপতির বক্তব্যে জানান, পাবিপ্রবি ছাড়াও শিক্ষার্থীদের জন্য এ প্রশিক্ষণটি ২৮টি বিশ্ববিদ্যালয়ে চলমান আছে। সিএসই বিভাগের তত্ত্বাবধানে ৫৮২ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের সাথে আরও ৬০০ জন শিক্ষার্থী যুক্ত আছেন।
আরও উপস্থিত ছিলেন শিল্প বিশেষজ্ঞ মোঃ আফরোজ আল আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান