খাগড়াছড়ি সেনানিবাসে নবনির্মিত শহীদ নাজিম উদ্দিন গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন
খাগড়াছড়ি সেনানিবাসে “শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন” এর নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি নবনির্মিত এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জ এর ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন ২০২৩ সালের ১২ মার্চ বান্দরবানের রামজুতান টিওবি হতে টহলদলসহ রুমার উদ্দেশ্যে টহলে গেলে সন্ত্রাসী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) গুলিতে শাহাদ্ৎ বরণ করেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জ নির্মিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেব উপস্থিত ছিলেন শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন এর পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ