ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গুইমারা বাজার মনিটরিং কার্যক্রম পরিদর্শন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-১১-২০২৪ বিকাল ৫:৪৪

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি ও পর্যালোচনার জন্য গুইমারা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে গুইমারা উপজেলায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আকতার।

বুধবার (৬ নভেম্বর ২০২৪) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার এর নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স ও বাজার মিনিটরিং কমিটি, ডিম, মাছ, শুটকি, পিয়াজ, সবজির বাজার ও হোটেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ চেক করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। এসময় বিভিন্ন দোকান পরিদর্শণ করে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ সাপ্লাই চেইন তদারকি ও পর্যালোচনার জন্য বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে যে দাম আছে সেগুলো যাচাই করে দেখছি। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ম্যাসেজ দিচ্ছি, ভোক্তা ও খুচরা বিক্রেতা পর্যায়ে যাতে দাম বেশি বেড়ে না যায় এবং সে দামটা যেন সহনীয় পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটা নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনাকালীন ৫ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল, কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউল গণি, উপজেলা মৎস কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসার মো. মজিবুর রহমান, গুইমারা প্রেসক্লাবের নুরুল আলমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন