চীনের সিআইআইই মেলায় অংশ নিয়েছে ওয়ালটন
চীনের সাংহাইতে শুরু হয়েছে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’ এর ৭ম আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে ৫ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’। এক্সপো চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।
তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ।
T.A.S / T.A.S
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই