ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল বন্দর পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শাহিন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৬-১১-২০২৪ বিকাল ৭:৪২

বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান। বুধবার (৬ নভেম্বর) বিকালে খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান,বেনাপোল স্থলবন্দর হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেন।

এসময় তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও ইমিগ্রেশনে লিফলেট বিতরণ এবং যানজট নিরশনের জন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের যানজট নিরশনে যা করনীয় তাই করা হবে। যানজট মুক্ত বেনাপোল বন্দর গড়ে তোলা হবে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ হাতে নেওয়া হবে বলে তিনি জানান।
পরিদর্শন সফরে উপস্থিত ছিলেন,যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি অপারেশন মোঃ ফারুক হোসেন, আইসিপি ক্যাপের কোম্পানি কমান্ডার মোঃ ফরিদ হোসেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,চেকপোষ্টের ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক সহ প্রমুখ।

T.A.S / T.A.S

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন